ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা

দেশে আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) কমানো দামে স্বর্ণ ও রুপা বিক্রি চলছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২২ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা করে, যা আজও কার্যকর রয়েছে। স্বর্ণের নতুন দাম সবশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকায়। বাজুস জানিয়েছে, স্বর্ণের এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণে পার্থক্য থাকতে পারে। এর আগে, ১৯ অক্টোবর বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছিল—যা ছিল এ বছর দেশের বাজারে সর্বোচ্চ মূল্য। ২০২৫ সালে এ পর্যন্ত ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৮ বার বেড়েছে আর ১৯ বার কমেছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল। রুপার নতুন দাম স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপা এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৭০ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৬৭ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫৯ টাকায়। অর্থাৎ, আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপা দুইয়েরই দাম আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর বলা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার নতুন দাম ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল