ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

একই দিনে শিশু, বাবা ও দাদির মৃত্যু, শোকে স্তব্ধ একটি পরিবার

মাথায় গুরুতর আ'ঘাত নিয়ে হাসপাতালে শিশু, জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচার—

এক রাতের মাহফিলে লাখ টাকা, অথচ সারা বছর ইমামের ন্যায্য বেতন দিতে অনীহা! প্রশ্ন তুললেন ফাতেমা আয়াত

চোখের আলো কমলেও স্বপ্ন থামেনি, যুক্তরাষ্ট্রে পিএইচডি অর্জন তানভীরের

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে স্বপ্নের পথে কলি

এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

দুর্ঘটনায় পা ভেঙে অসহায় বাবা, মায়ের সঙ্গে যায়নি ছোট্ট মেয়ে! বাবার সেবায় দিন কাটছে শিশুটির

নিয়তির নির্মম পরিহাসে সেই ফেরা হয়ে গেল জীবনের শেষ ফেরা।

চিংড়ি মাছের আবদার পূরণ করতে গিয়ে প্রাণ হা'রালেন প্রবাসী বাবা, অনাথ দুই কন্যা

চিংড়ি মাছের আবদার পূরণ করতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী বাবা, অনাথ দুই কন্যা

দশ বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর মাত্র দুই মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন স্ত্রী-সন্তানদের সঙ্গে কিছু সুখের মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই ফেরা হয়ে গেল জীবনের শেষ ফেরা।

পরিবার সূত্রে জানা যায়, দুই মেয়ের আবদার ছিল চিংড়ি মাছ খাওয়ার। সেই আবদার পূরণ করতে বাজার থেকে চিংড়ি মাছ কিনে বাড়ি ফিরছিলেন তিনি। বুকভরা ভালোবাসা আর সন্তানদের মুখে হাসি দেখার স্বপ্ন নিয়ে পথ চললেও ঝিনাইদহের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রবাসী।

নিহতের স্বজনরা জানান, প্রায় ১০ বছর বিদেশে থেকে পরিবারকে ভালো রাখার জন্য নিরলস পরিশ্রম করেছেন তিনি। দেশে ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটানোর আগেই অকালে ঝরে গেল তার জীবন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, যে বাবা দুই মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে ফিরছিলেন, সেই বাবা আর জীবিত অবস্থায় ঘরে ফিরতে পারেননি। ফিরেছেন সাদা কাফনে মোড়ানো নিথর দেহ হয়ে। বাবার অপেক্ষায় থাকা অবুঝ দুই কন্যা আজও হয়তো বুঝতে পারছে না, কেন তাদের প্রিয় মানুষটি আর কোনোদিন ফিরে আসবে না।

স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চিংড়ি মাছের আবদার পূরণ করতে গিয়ে প্রাণ হা'রালেন প্রবাসী বাবা, অনাথ দুই কন্যা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

চিংড়ি মাছের আবদার পূরণ করতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী বাবা, অনাথ দুই কন্যা

দশ বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর মাত্র দুই মাসের ছুটিতে দেশে ফিরেছিলেন স্ত্রী-সন্তানদের সঙ্গে কিছু সুখের মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই ফেরা হয়ে গেল জীবনের শেষ ফেরা।

পরিবার সূত্রে জানা যায়, দুই মেয়ের আবদার ছিল চিংড়ি মাছ খাওয়ার। সেই আবদার পূরণ করতে বাজার থেকে চিংড়ি মাছ কিনে বাড়ি ফিরছিলেন তিনি। বুকভরা ভালোবাসা আর সন্তানদের মুখে হাসি দেখার স্বপ্ন নিয়ে পথ চললেও ঝিনাইদহের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রবাসী।

নিহতের স্বজনরা জানান, প্রায় ১০ বছর বিদেশে থেকে পরিবারকে ভালো রাখার জন্য নিরলস পরিশ্রম করেছেন তিনি। দেশে ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটানোর আগেই অকালে ঝরে গেল তার জীবন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, যে বাবা দুই মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়ে ফিরছিলেন, সেই বাবা আর জীবিত অবস্থায় ঘরে ফিরতে পারেননি। ফিরেছেন সাদা কাফনে মোড়ানো নিথর দেহ হয়ে। বাবার অপেক্ষায় থাকা অবুঝ দুই কন্যা আজও হয়তো বুঝতে পারছে না, কেন তাদের প্রিয় মানুষটি আর কোনোদিন ফিরে আসবে না।

স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল