ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

একই দিনে শিশু, বাবা ও দাদির মৃত্যু, শোকে স্তব্ধ একটি পরিবার

মাথায় গুরুতর আ'ঘাত নিয়ে হাসপাতালে শিশু, জীবন বাঁচাতে জরুরি অস্ত্রোপচার—

এক রাতের মাহফিলে লাখ টাকা, অথচ সারা বছর ইমামের ন্যায্য বেতন দিতে অনীহা! প্রশ্ন তুললেন ফাতেমা আয়াত

চোখের আলো কমলেও স্বপ্ন থামেনি, যুক্তরাষ্ট্রে পিএইচডি অর্জন তানভীরের

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে স্বপ্নের পথে কলি

এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

দুর্ঘটনায় পা ভেঙে অসহায় বাবা, মায়ের সঙ্গে যায়নি ছোট্ট মেয়ে! বাবার সেবায় দিন কাটছে শিশুটির

মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃ'ত্যু

মা ছেলের ম'রদে'হ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎপৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম রিনা (৬৫) ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

সরেজমিনে জানা গেছে, বাড়ির প্রায় ৫শ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়িতে সেলো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাঁচানো সম্ভব হয়নি তাদের।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

হাফিজুর রহমান মানিক বলেন, লাশের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎপৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম রিনা (৬৫) ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

সরেজমিনে জানা গেছে, বাড়ির প্রায় ৫শ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়িতে সেলো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাঁচানো সম্ভব হয়নি তাদের।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

হাফিজুর রহমান মানিক বলেন, লাশের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল