শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা মান্নানকে গুলি করে হত্যা
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা মান্নানকে গুলি করে হত্যা
---চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান (৪২) নামে শ্রমিকদলের এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহসভাপতি ছিলেন। তিনি পশ্চিম সরফভাটার জিলানি মাদরাসা এলাকার নাজের আহমদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর মোটরসাইকেলে পূর্ব সরফভাটা এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন