গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন চালাল কুবি শাখা ছাত্রশিবির
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা
বিশ্ববিদ্যালয় শাখা।ক্যাম্পেইনের অংশ হিসেবে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। এ সময় তারা জানান, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এতে অংশগ্রহণ করা নাগরিক দায়িত্ব।
ছাত্রশিবির নেতারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যা দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। এ কারণে তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুবি ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইন চালাল কুবি শাখা ছাত্রশিবির
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
ক্যাম্পেইনের অংশ হিসেবে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং গণভোটের গুরুত্ব ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। এ সময় তারা জানান, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এতে অংশগ্রহণ করা নাগরিক দায়িত্ব।
ছাত্রশিবির নেতারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যা দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। এ কারণে তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুবি ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন