তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষের আস্থা ও প্রত্যাশা দিন দিন বাড়ছে।
তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান—তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। যেখানে যাচ্ছেন, সেখানে মানুষের ঢল নামছে। গতকাল ময়মনসিংহে তার পক্ষে অনুষ্ঠিত সমাবেশে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন।”
মির্জা ফখরুল আরও বলেন, “মানুষ সেখানে যাচ্ছে কারণ তারা তারেক রহমানের মধ্যে একটি আশা খুঁজে পাচ্ছে। তারা তাকে একজন নতুন নেতৃত্ব হিসেবে দেখছে—যিনি দেশকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন।”
তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবেই তারেক রহমানকে সামনে দেখছে দেশের মানুষ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন