শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় নববধূ আফিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে বাবা–মাকে ‘বাঁচানোর’ অনুরোধ
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫
বগুড়ায় নববধূ আফিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে বাবা–মাকে ‘বাঁচানোর’ অনুরোধ
বগুড়া শহরের কৈ-পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বিয়ের তিন মাসের মাথায় আফিয়া আক্তার (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বকুলতলা এলাকার ওই ফ্ল্যাট থেকে তার মরদেহ পাওয়া যায়।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিন মাস আগে পরিবারের অমতে কাহালুর মুরইল গ্রামের আফিয়া গাবতলীর নশিপুর গ্রামের নাফিসকে বিয়ে করেন। দুই পরিবারের কারও সম্মতি না থাকায় দম্পতি বিয়ের পর থেকেই বগুড়া শহরের কৈ-পাড়ার একটি বহুতল ভবনের নিচতলায় ভাড়া থাকছিলেন।
স্বজনরা অভিযোগ করেন, বিয়ের পর থেকে নাফিসের পরিবার আফিয়ার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি জানাতে থাকে। বিষয়টি সমাধানের জন্য গত বৃহস্পতিবার আফিয়া বাবার বাড়ি গিয়ে পরিবারকে রাজি করানোর চেষ্টা করেন এবং রোববার দুপুরে আবার স্বামীর কাছে ফিরে আসেন।
সন্ধ্যায় আফিয়া বারবার ফোন করে বাবা–মাকে অনুরোধ করেন যেন তারা দ্রুত এসে তাকে ‘বাঁচান’। খবর পেয়ে স্বজনরা ভাড়া বাসায় গিয়ে দেখেন—ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তিনি ঝুলছেন।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার পর নিহতের স্বামী নাফিসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন