বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণের সমন্বয় কমিটি বিএনপির
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫
নির্বাচনি এলাকা সীমানা নির্ধারণের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করেছেন বিএনপি।
আজ রবিবার ৩ আগস্ট- দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন-জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জাকারিয়া, সাবেক উপসচিব সামসুল আলম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন