বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের পাঠকৃত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।
ঘোষণাপত্রে বলা হয়, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন, ভোটাধিকার হরণ, রাষ্ট্রীয় দমন-পীড়ন ও গণবিরোধী নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল ন্যায়সংগত ও বৈধ। এতে শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হয় এবং জনগণের দাবিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
ঘোষণায় সংবিধান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণসহ ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের অভিপ্রায় ব্যক্ত করা হয়।
এটি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রণীত হয়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন