শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মতলবে রান্নাঘরে সাপের ছোবলে দুই সন্তানের জননীর মৃত্যু
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাপের ছোবলে খুকি বেগম (৩৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের হাতীঘাটা টরকি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খুকি বেগম হাতীঘাটা টরকি গ্রামের মামুন সরকারের স্ত্রী। তার বাবার নাম মুক্তিযোদ্ধা আব্দুর রব। গ্রামের বাড়ি ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রাম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় সকালে রান্নাবান্নার কাজে রান্নাঘরে গেলে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়।
সাপে কাটার পর সে অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে স্বজনরা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন