ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

একমাত্র সন্তান মেঘের হাতে অবশেষে তার বাবার প্রাপ্য প্লটের দলিল হস্তান্তর করা হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে অবশেষে তার বাবার প্রাপ্য প্লটের দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজ হাতে এই দলিল মেঘের কাছে তুলে দেন। ২০০৪ সালে সাগর সরওয়ার পূর্বাচলে তিন কাঠা জমির জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে তা বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করলেও দীর্ঘদিন পরিবারটির কাছে জমিটি বুঝিয়ে দেওয়া হয়নি। গত সরকার বিষয়টি ঝুলিয়ে রাখলেও বর্তমান প্রধান উপদেষ্টা তা সম্পন্ন করে দেন। আইনানুগ উত্তরাধিকার সূত্রে এই জমির মালিকানা ভাগাভাগি হয়েছে সাগর সরওয়ারের মা সালেহা মনির ও ছেলে মেঘের মধ্যে। দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি বলেন, “বছরের পর বছর তদন্ত ঝুলে থাকলে জনগণের মনে হতাশা জন্মায়। ন্যায়বিচারের স্বার্থে এ মামলার দ্রুত নিষ্পত্তি জরুরি।” অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, এত দীর্ঘসূত্রিতার কারণে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে পিবিআই থেকে জানা গেছে। এসময় মেঘ তার নিজ হাতে ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রুনির ভাই নওয়াজেশ আলম রোমান। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাগর সরওয়ার, যিনি তখন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন, এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

একমাত্র সন্তান মেঘের হাতে অবশেষে তার বাবার প্রাপ্য প্লটের দলিল হস্তান্তর করা হয়েছে

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে অবশেষে তার বাবার প্রাপ্য প্লটের দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজ হাতে এই দলিল মেঘের কাছে তুলে দেন। ২০০৪ সালে সাগর সরওয়ার পূর্বাচলে তিন কাঠা জমির জন্য আবেদন করেন এবং ২০০৫ সালে তা বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করলেও দীর্ঘদিন পরিবারটির কাছে জমিটি বুঝিয়ে দেওয়া হয়নি। গত সরকার বিষয়টি ঝুলিয়ে রাখলেও বর্তমান প্রধান উপদেষ্টা তা সম্পন্ন করে দেন। আইনানুগ উত্তরাধিকার সূত্রে এই জমির মালিকানা ভাগাভাগি হয়েছে সাগর সরওয়ারের মা সালেহা মনির ও ছেলে মেঘের মধ্যে। দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি বলেন, “বছরের পর বছর তদন্ত ঝুলে থাকলে জনগণের মনে হতাশা জন্মায়। ন্যায়বিচারের স্বার্থে এ মামলার দ্রুত নিষ্পত্তি জরুরি।” অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, এত দীর্ঘসূত্রিতার কারণে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে পিবিআই থেকে জানা গেছে। এসময় মেঘ তার নিজ হাতে ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং রুনির ভাই নওয়াজেশ আলম রোমান। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাগর সরওয়ার, যিনি তখন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন, এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল