বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা তাদের প্রতি অন্যায় ও নিপীড়নের শামিল।
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক বলে শিক্ষার্থীদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা তাদের প্রতি অন্যায় ও নিপীড়নের শামিল। শনিবার রাজধানীর ফার্মগেটেরছেন, কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সদ্য আত্মপ্রকাশ করা ইনসাফ ফাউন্ডেশন।
তিনি বলেন, “আমার কথা অনেকের কাছে বিস্ময়কর লাগতে পারে, তবে সত্য হচ্ছে—স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এটি তাদের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া এবং জুলুম করার সমান। শুধু বড় রাজনৈতিক দলই নয়, এমনকি ইসলামি ধারার দলগুলোও ছাত্রদের রাজনীতির ময়দানে নামাচ্ছে, যা একেবারেই অনৈতিক।”
মাওলানা মালেক এসময় সকল শ্রেণি-পেশার নারী-পুরুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে ‘নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার।
সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুফতি মাহমুদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারীকে সমাজে মর্যাদা ও নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সচেতনতা সৃষ্টির বাস্তব দিকগুলো তুলে ধরেন এবং ইনসাফ ফাউন্ডেশনকে নানাবিধ কার্যকর পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন