ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার ভাষায়, জনগণ যখন নির্বাচনের জন্য মুখিয়ে থাকে, তখন কোনো প্রকার ষড়যন্ত্রই সফল হয় না। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র ঘুরে দেখে তিনি এ কথা বলেন। তিনি জানান, পূর্বে যেসব অস্ত্র লুট হয়েছিল সেগুলো উদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ অস্ত্র দেশের ভেতরে প্রবেশ বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সক্রিয় রয়েছে। সীমান্ত বর্তমানে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে মানুষ স্বাধীনভাবে কিছু বলতে পারত না, কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষ করে ফেসবুকে—মানুষ অবাধে তাদের মতামত প্রকাশ করছে। বাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, টানা বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে। তবে কৃষকদের সুরক্ষা দিতে সরকারি পর্যায়ে আলু সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে এবং নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, যাতে উৎপাদকরা ন্যায্য দাম পান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার ভাষায়, জনগণ যখন নির্বাচনের জন্য মুখিয়ে থাকে, তখন কোনো প্রকার ষড়যন্ত্রই সফল হয় না। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র ঘুরে দেখে তিনি এ কথা বলেন। তিনি জানান, পূর্বে যেসব অস্ত্র লুট হয়েছিল সেগুলো উদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ অস্ত্র দেশের ভেতরে প্রবেশ বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সক্রিয় রয়েছে। সীমান্ত বর্তমানে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে মানুষ স্বাধীনভাবে কিছু বলতে পারত না, কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষ করে ফেসবুকে—মানুষ অবাধে তাদের মতামত প্রকাশ করছে। বাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, টানা বৃষ্টির কারণে অনেক সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে। তবে কৃষকদের সুরক্ষা দিতে সরকারি পর্যায়ে আলু সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে এবং নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, যাতে উৎপাদকরা ন্যায্য দাম পান।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল