ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৪ আগস্ট ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

ডাকসু নির্বাচন ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী ভোটাররা।

ডাকসু নির্বাচন ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী ভোটাররা। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ৩৮তম নির্বাচন। ইতিহাসে এবারই প্রথম এত বিপুলসংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—প্রাথমিক তালিকায় নাম আছে ৪৬২ জনের। অন্যদিকে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন, যার মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেক (৪৭.৫২ শতাংশ) নারী। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে তাদের। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রোকেয়া হলে। আর তাই নারী ভোটারদের প্রত্যাশা ও সিদ্ধান্ত এবার ডাকসুর ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হলে থাকা নারী শিক্ষার্থীদের প্রধান দাবি—আবাসন সংকটের সমাধান ও খাবারের মানোন্নয়ন। এক শিক্ষার্থী বলেন, “আবাসনের জায়গা নেই, পানির সংকট আছে, আর খাবারের মান নিয়েও ভোগান্তি পোহাতে হয়।” আরেকজনের বক্তব্য, “যারা হলে বাস্তব সমস্যাগুলো সমাধান করতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব।” প্রার্থীরাও তা ভালোভাবেই বুঝেছেন। নারী ভোটারদের আস্থা পেতে তাই সবাই প্রতিশ্রুতির ঝুলি খুলেছেন। প্রতিরোধ পর্ষদ থেকে ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও মেয়েদের জন্য হল অর্ধেকেরও কম। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে অগ্রাধিকার দেব।” অন্যদিকে, ছাত্রদল থেকে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “প্রথমেই আমরা নারীদের স্বাধীনতা নিশ্চিত করবো। হলে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে, পাশাপাশি জরুরি হেল্পলাইন চালু করা হবে।” ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিনের প্রতিশ্রুতি—“প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি টেবিল নিশ্চিত করা, পাশাপাশি খাবারের মান ও স্বাস্থ্যসুরক্ষা নিয়ে কাজ করবো।” ভোটারদের কথায় স্পষ্ট—নারীরা শুধু আবাসন ও খাবারের মান নয়, বরং ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তাকেও সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। এক শিক্ষার্থীর ভাষায়, “যে-ই নির্বাচিত হোক না কেন, আমাদের পোশাকের স্বাধীনতা ও মত প্রকাশের জায়গা যেন অক্ষুণ্ণ থাকে।” সব মিলিয়ে বলা যায়, এবারের ডাকসু নির্বাচনের নিয়ামক শক্তি হয়ে উঠতে চলেছেন নারী ভোটাররা। তাদের প্রত্যাশা, দাবি ও ভোটই নির্ধারণ করবে আগামী ডাকসুর চেহারা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু নির্বাচন ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী ভোটাররা।

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল