ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য নিয়মিতভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

মানুষ মানুষের জন্য’— এই বিশ্বাস থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য নিয়মিতভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহিনুর বেগমকে উপহার দেওয়া হলো একটি নতুন ঘর। সোমবার (২৫ আগস্ট) বিকেলে নবনির্মিত ঘরটির উদ্বোধন ও চাবি হস্তান্তরের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ উদ্যোগের বাস্তবায়ন করেন ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান। স্থানীয়দের মতে, সাধারণত রাজনীতিবিদরা দলীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেন, কিন্তু তারেক রহমান বারবার প্রমাণ করছেন যে জনগণের প্রতি মানবিক দায়বদ্ধতাই একজন নেতার বড় পরিচয়। তার এই ধারাবাহিক মানবিক সহযোগিতা সমাজে নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। নতুন ঘর হাতে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে শাহিনুর বেগম বলেন, “ভাঙা কুঁড়েঘরে বছরের পর বছর কষ্টে দিন কেটেছে। কোনোদিন ভাবিনি আমারও নিরাপদ মাথাগোঁজার ঠাঁই হবে। তারেক রহমান ও যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।” চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ, ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য নিয়মিতভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image
মানুষ মানুষের জন্য’— এই বিশ্বাস থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর জন্য নিয়মিতভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহিনুর বেগমকে উপহার দেওয়া হলো একটি নতুন ঘর। সোমবার (২৫ আগস্ট) বিকেলে নবনির্মিত ঘরটির উদ্বোধন ও চাবি হস্তান্তরের আয়োজন করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ উদ্যোগের বাস্তবায়ন করেন ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান। স্থানীয়দের মতে, সাধারণত রাজনীতিবিদরা দলীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেন, কিন্তু তারেক রহমান বারবার প্রমাণ করছেন যে জনগণের প্রতি মানবিক দায়বদ্ধতাই একজন নেতার বড় পরিচয়। তার এই ধারাবাহিক মানবিক সহযোগিতা সমাজে নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। নতুন ঘর হাতে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে শাহিনুর বেগম বলেন, “ভাঙা কুঁড়েঘরে বছরের পর বছর কষ্টে দিন কেটেছে। কোনোদিন ভাবিনি আমারও নিরাপদ মাথাগোঁজার ঠাঁই হবে। তারেক রহমান ও যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।” চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ, ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল