ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারকে ঘিরে সৃষ্ট সহিংসতায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্থানীয় নেতা রয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতভর যৌথ অভিযানে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃধা, শাফিন সরদার, এনামুল হক জনি ও কাজী অপু। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় দরবারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে প্রায় এক ডজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষুব্ধ জনতা দরবারে দাফনকৃত নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে।   জানা যায়, নুরুল হক ওরফে নুরাল পাগল ২৩ আগস্ট মারা যান। মৃত্যুর পর তার অনুসারীরা দরবারের ভেতরে কবর দিয়ে সেখানে একটি উঁচু স্থাপনা নির্মাণ করেন, যা দেখতে কাবা শরীফের আদলের মতো ছিল। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তি তৈরি হলে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে শুক্রবার তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে তা সহিংস রূপ নেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারকে ঘিরে সৃষ্ট সহিংসতায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্থানীয় নেতা রয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতভর যৌথ অভিযানে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃধা, শাফিন সরদার, এনামুল হক জনি ও কাজী অপু। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় দরবারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে প্রায় এক ডজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্ষুব্ধ জনতা দরবারে দাফনকৃত নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলে।   জানা যায়, নুরুল হক ওরফে নুরাল পাগল ২৩ আগস্ট মারা যান। মৃত্যুর পর তার অনুসারীরা দরবারের ভেতরে কবর দিয়ে সেখানে একটি উঁচু স্থাপনা নির্মাণ করেন, যা দেখতে কাবা শরীফের আদলের মতো ছিল। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের আপত্তি তৈরি হলে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে শুক্রবার তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলে তা সহিংস রূপ নেয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল