ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে বেঁচে আছে মাত্র এক কন্যাশিশু, তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢামেকের এনআইসিইউতে দুই নবজাতক এবং দুপুরে আরও একজন মারা যায়। এর আগে রোববার বিকেলে ঢামেক ও রাতে বেসরকারি হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়। গত রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেকে স্বাভাবিক প্রসবে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, জন্মের পর ৩ নবজাতককে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে ৫ শিশুই মারা যায়। ফারজানা আরও জানান, মৃত নবজাতকদের আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মা প্রিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী। তিনি গর্ভধারণের ২৭তম সপ্তাহে ছিলেন। আল্ট্রাসনোগ্রাফিতে একাধিক সন্তান থাকার বিষয়টি আগেই জানা গিয়েছিল। গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় আসেন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। ব্যথা শুরু হলে শনিবার রাতে দ্রুত ঢামেকে ভর্তি করা হয় এবং পরদিন সকালে তিনি ছয় সন্তানের জন্ম দেন। ঢামেকের নবজাতক বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, নবজাতকগুলো অনেকটাই অপরিণত ছিল। প্রতিটি শিশুর ওজন ছিল ৬১৫ গ্রাম থেকে সর্বোচ্চ ৯০০ গ্রাম পর্যন্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে বেঁচে আছে মাত্র এক কন্যাশিশু, তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢামেকের এনআইসিইউতে দুই নবজাতক এবং দুপুরে আরও একজন মারা যায়। এর আগে রোববার বিকেলে ঢামেক ও রাতে বেসরকারি হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়। গত রোববার সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেকে স্বাভাবিক প্রসবে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, জন্মের পর ৩ নবজাতককে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে ৫ শিশুই মারা যায়। ফারজানা আরও জানান, মৃত নবজাতকদের আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মা প্রিয়াকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী। তিনি গর্ভধারণের ২৭তম সপ্তাহে ছিলেন। আল্ট্রাসনোগ্রাফিতে একাধিক সন্তান থাকার বিষয়টি আগেই জানা গিয়েছিল। গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় আসেন এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। ব্যথা শুরু হলে শনিবার রাতে দ্রুত ঢামেকে ভর্তি করা হয় এবং পরদিন সকালে তিনি ছয় সন্তানের জন্ম দেন। ঢামেকের নবজাতক বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, নবজাতকগুলো অনেকটাই অপরিণত ছিল। প্রতিটি শিশুর ওজন ছিল ৬১৫ গ্রাম থেকে সর্বোচ্চ ৯০০ গ্রাম পর্যন্ত।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল