বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
পিছে তো দেখো’ খ্যাত আহমদের ছোট ভাই উমরের মৃত্যু
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫
পিছে তো দেখো’ খ্যাত আহমদের ছোট ভাই উমরের মৃত্যু
পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ’র ছোট ভাই উমর শাহ আর নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে তাদের পরিবার।
উমরকে অনেকেই চেনেন কারণ ভাই আহমদ শাহ’র সঙ্গে রমজানের বিশেষ অনুষ্ঠান ও টেলিভিশন গেমশোতে নিয়মিত দেখা যেত তাকে। ভাইরাল হওয়া ‘পিছে তো দেখো’ ভিডিওটির মাধ্যমেই আলোচনায় আসে পুরো পরিবার।
পরিবার জানায়, মেয়েকে হারানোর পর এবার উমরের মৃত্যু তাদের জীবনে দ্বিতীয় বড় ট্র্যাজেডি হয়ে এলো। তারা সবার কাছে ছোট ছেলেটির জন্য দোয়া চেয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লেখা হয়— “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উমরকে জান্নাত নসিব করুন এবং আমাদের এই দুঃসময়ে ধৈর্য দান করুন।”
উমরের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢল নেমেছে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা সবাই তাদের সমবেদনা জানিয়েছেন। তবে সংবাদমাধ্যমগুলোতে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন