একাই পরিচালনা করতেন ৩৮ অনলাইন ক্যাসিনো অ্যাপ, ডিবির অভিযানে গ্রেপ্তার যুবক
ঠাকুরগাঁওয়ে একটিমাত্র স্মার্টফোন ব্যবহার করে নিজের নামে নিবন্ধিত ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপের মাধ্যমে জুয়ার বিশাল নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে খোরশেদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোরশেদ আলীকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্মার্টফোন জব্দ করে প্রাথমিক ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপের অস্তিত্ব পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিভিন্ন অনলাইন পোর্টাল, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজের নামে তৈরি ক্যাসিনো আইডির মাধ্যমে তিনি ইন্টারনেটভিত্তিক জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে এবং অনলাইন জুয়া নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন