ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

ফ্যা'সিবাদ কায়েম করলে জনগণ ছাড়বে না’— সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশি'য়ারি

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ ছাড়বে না’— সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, তেমনি বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি সিলেটবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাড়া দিতে হবে এবং ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে।

তিনি আরও দাবি করেন, গণভোটে জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এই রায় বাস্তবায়নের মাধ্যমে আন্দোলন সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা একসময় নিপীড়নের শিকার ছিলেন, তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফ্যা'সিবাদ কায়েম করলে জনগণ ছাড়বে না’— সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশি'য়ারি

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ ছাড়বে না’— সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জনগণ যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, তেমনি বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের আলীয়া মাদ্রাসা মাঠে ১১ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি সিলেটবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাড়া দিতে হবে এবং ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে।

তিনি আরও দাবি করেন, গণভোটে জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এই রায় বাস্তবায়নের মাধ্যমে আন্দোলন সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা একসময় নিপীড়নের শিকার ছিলেন, তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল