ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিএনপি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি করেনি, বরং বর্তমান অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে— এমন প্রত্যাশাই জানিয়েছে দলটি। এমন মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর কথা বলেনি। তারা শুধু চায় অন্তর্বর্তী সরকার যেন নির্বাচন পর্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য বিদ্যমান থাকায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। “জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অগ্রসর হলে এই অনিশ্চয়তা দূর হবে,” মন্তব্য করেন তিনি। নির্বাচন ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, “ভোটের আগে জনগণকে এই বার্তা দিতে হবে যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে।” এছাড়া সরকারে যদি কারও দলীয় পরিচয় থাকে, তাহলে তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি। আইন উপদেষ্টা আরও জানান, নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের কার্যক্রম প্রধান উপদেষ্টা স্বয়ং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা প্রসঙ্গে তিনি বলেন, সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তবে সাবজেলে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

featured Image
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিএনপি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি করেনি, বরং বর্তমান অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে— এমন প্রত্যাশাই জানিয়েছে দলটি। এমন মন্তব্য করেছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন। ড. আসিফ নজরুল বলেন, “বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর কথা বলেনি। তারা শুধু চায় অন্তর্বর্তী সরকার যেন নির্বাচন পর্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য বিদ্যমান থাকায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। “জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অগ্রসর হলে এই অনিশ্চয়তা দূর হবে,” মন্তব্য করেন তিনি। নির্বাচন ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, “ভোটের আগে জনগণকে এই বার্তা দিতে হবে যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে।” এছাড়া সরকারে যদি কারও দলীয় পরিচয় থাকে, তাহলে তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি। আইন উপদেষ্টা আরও জানান, নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের কার্যক্রম প্রধান উপদেষ্টা স্বয়ং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা প্রসঙ্গে তিনি বলেন, সেনাপ্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রশংসনীয়। তবে সাবজেলে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল