ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃ'ত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই দিন আগে মা’র সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে ওই দুই শিশু। বুধবার সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল তারা। বাড়ির পাশের একটি পুরাতন খাল সম্প্রতি সরকারি উদ্যোগে পুনঃখনন করায় খালটি গভীর হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, আগের দিন মায়ের সঙ্গে খালের পাশে গোসল করতে গিয়ে শিশুরা সেখানে খেলাধুলা করেছিল। ধারণা করা হচ্ছে, বুধবার দুপুরে মায়ের অগোচরে আবারও খালের কাছে গেলে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে যায়। পরে অপর ভাই তাকে উদ্ধার করতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

দুপুরের দিকে শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুনঃখনন করা খালে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই দিন আগে মা’র সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে ওই দুই শিশু। বুধবার সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল তারা। বাড়ির পাশের একটি পুরাতন খাল সম্প্রতি সরকারি উদ্যোগে পুনঃখনন করায় খালটি গভীর হয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, আগের দিন মায়ের সঙ্গে খালের পাশে গোসল করতে গিয়ে শিশুরা সেখানে খেলাধুলা করেছিল। ধারণা করা হচ্ছে, বুধবার দুপুরে মায়ের অগোচরে আবারও খালের কাছে গেলে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে যায়। পরে অপর ভাই তাকে উদ্ধার করতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

দুপুরের দিকে শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুনঃখনন করা খালে তাদের মরদেহ ভেসে উঠতে দেখা যায়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. স্নিগ্ধা মিত্র জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল