ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। বাসচালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটি ইচলাদী টোল প্লাজা অতিক্রম করার সময় যাত্রীরা হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন এবং চিৎকার শুরু করেন। ‘গাড়ি থামাতেই দেখি পেছনের অংশে আগুন ধরে গেছে,’ বলেন তিনি। ‘সৌভাগ্যবশত সব যাত্রী দ্রুত বাস থেকে নামতে পেরেছেন, কেউ হতাহত হননি।’ দুর্ঘটনাগ্রস্ত বাসটি (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) কয়েক মিনিটের মধ্যেই পুরোপুরি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।’ তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image
উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। বাসচালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটি ইচলাদী টোল প্লাজা অতিক্রম করার সময় যাত্রীরা হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন এবং চিৎকার শুরু করেন। ‘গাড়ি থামাতেই দেখি পেছনের অংশে আগুন ধরে গেছে,’ বলেন তিনি। ‘সৌভাগ্যবশত সব যাত্রী দ্রুত বাস থেকে নামতে পেরেছেন, কেউ হতাহত হননি।’ দুর্ঘটনাগ্রস্ত বাসটি (নম্বর: ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) কয়েক মিনিটের মধ্যেই পুরোপুরি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।’ তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল