ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০২ নভেম্বর ২০২৫

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

জিয়ানগরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হোটেল, ক্ষতি ১০ লাখ টাকা

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিদায়, আবেগঘন সিদ্ধার্থ স্যারের শেষ কর্মদিবস

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ৯ যাত্রী

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ৯ যাত্রী যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ার কাউন্টির হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির। ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনটি সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কাস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রস স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের ভেতরে হঠাৎ ছুরি হামলা শুরু হয়। পুলিশ জানায়, হামলায় মোট ১০ জন যাত্রী আহত হয়েছেন। যদিও কেউ নিহত হননি, তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানান, “এক ব্যক্তি হঠাৎ দৌড়ে এসে চিৎকার করে বলল—ওদের কাছে ছুরি আছে, তারা আমাকে ছুরি মেরেছে! এরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে।” আরেক যাত্রী বিবিসিকে জানান, ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামামাত্রই পরিবহন পুলিশ দ্রুত ট্রেনে প্রবেশ করে অভিযান চালায়। তারা ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য তদন্ত করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ৯ যাত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ৯ যাত্রী যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটের দিকে ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ার কাউন্টির হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির। ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনটি সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কাস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রস স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের ভেতরে হঠাৎ ছুরি হামলা শুরু হয়। পুলিশ জানায়, হামলায় মোট ১০ জন যাত্রী আহত হয়েছেন। যদিও কেউ নিহত হননি, তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানান, “এক ব্যক্তি হঠাৎ দৌড়ে এসে চিৎকার করে বলল—ওদের কাছে ছুরি আছে, তারা আমাকে ছুরি মেরেছে! এরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে।” আরেক যাত্রী বিবিসিকে জানান, ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামামাত্রই পরিবহন পুলিশ দ্রুত ট্রেনে প্রবেশ করে অভিযান চালায়। তারা ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য তদন্ত করছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল