জ্বালানি সংকটের শঙ্কা: রাজধানীর বাস কাউন্টারগুলোতে আগাম টিকিট বিক্রি বন্ধ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের পরিবহন খাতেও। সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার আগাম টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। এতে ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা যায়, অনেক পরিবহন কোম্পানি আপাতত আগাম টিকিট বিক্রি স্থগিত রেখেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে তেলের সরবরাহে সমস্যা দেখা দিলে বাস চলাচল ব্যাহত হতে পারে—এই আশঙ্কা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল-এ গিয়ে দেখা যায়, কয়েকটি কাউন্টারে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি চলছে। তবে বেশিরভাগ পরিবহন কোম্পানির কাউন্টার বন্ধ রয়েছে। যেসব কাউন্টার খোলা আছে, সেগুলোতে টিকিটের চাহিদা বেশি এবং যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এদিকে কিছু যাত্রী অভিযোগ করেছেন, সীমিত সংখ্যক কাউন্টার খোলা থাকায় কিছু পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
অন্যদিকে বাসের টিকিট বিক্রিতে অনিশ্চয়তা থাকলেও ট্রেনের ক্ষেত্রে এখনো স্বাভাবিক রয়েছে অনলাইনে আগাম টিকিট বিক্রি। ফলে অনেক যাত্রী বিকল্প হিসেবে রেলপথে যাতায়াতের চেষ্টা করছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আবার আগাম টিকিট বিক্রি শুরু করা হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন