শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলারডুবি: দুই যুবক রানা ও শুভ নিখোঁজ
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫
মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলারডুবি: দুই যুবক রানা ও শুভ নিখোঁজ
---নারায়ণগঞ্জের সোনারগাঁর বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ; তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অযান চালালেও তাদের খোঁজ মিলেনি।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালমুখী ট্রলারটি দুপুর ২টার দিকে মাঝ নদীতে নোঙর করে। এসময় দুই যুবকই বিশ্রামে ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ট্রলারের তলা ফেটে পানি ঢুকে দ্রুত ডুবে যায়।
বৈদ্যেরবাজার ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, সিমেন্টবোঝাই ট্রলারটি মাঝ নদীতে অবস্থানকালে পানিতে তলিয়ে যায় এবং দুজনই নিখোঁজ হন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ট্রলারের তলা ফেটে পানি ঢোকার কারণেই ডুবেছে। দুই ঘণ্টা চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন