তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘হাইপার প্রোপাগান্ডা’: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ‘হাইপার প্রোপাগান্ডার’ অংশ, যার মাধ্যমে বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমান বিদেশে অবস্থান করলেও তিনি সংবিধান ও দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি কোনোভাবেই নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করেননি। বরং যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।”
তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। রিজভী বলেন, “জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করাই এদের মূল লক্ষ্য। কিন্তু মানুষ এখন অনেক সচেতন, তারা এসব অপপ্রচারে আর বিশ্বাস করে না।”
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি বারবার তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। কখনো আচরণবিধি, কখনো রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারা।”
এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে রিজভী বলেন, কোকো ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও রাজনীতির বাইরে থাকা মানুষ। তার অকাল মৃত্যু বিএনপি পরিবার ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
কবর জিয়ারত শেষে বিএনপি নেতাকর্মীরা প্রয়াত কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বিভিন্ন বক্তব্য ও ভার্চুয়াল অংশগ্রহণকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যা বিএনপি বরাবরই অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন