বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫
দেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান
আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিন বিরতি চললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের বাইরে থাকলেও দেশের পরিস্থিতি নিয়ে সবসময়ই সচেতন থাকেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান। ক্যাপশনে সাকিব লিখেন, “আল্লাহ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখুন।”
টি-টেন লিগে এবারের মৌসুমে প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ না পেলেও আজমান টাইটান্সের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামেন সাকিব। তবে ব্যাট করার সুযোগ পাননি, আর বোলিংয়েও উল্লেখযোগ্য সাফল্য আসেনি। ম্যাচটিও হারতে হয় রয়্যাল চ্যাম্পসকে। এখন পর্যন্ত চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় দলটি তালিকার সবচেয়ে নিচে রয়েছে।
এদিকে গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। বিশেষজ্ঞরা আরও বড় ভূমিকম্পের সম্ভাবনার কথা জানানোয় মানুষের উদ্বেগ বেড়েছে।
এই সংকটময় পরিস্থিতিতেই দেশের মানুষের নিরাপত্তার জন্য প্রার্থনা জানিয়ে পোস্ট করেন সাকিব আল হাসান।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন