শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, দেশি-বিদেশি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়া সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।
---
স্বাস্থ্যের সাম্প্রতিক আপডেট
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার বুকের ইনফেকশন ছাড়াও হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে তিনি তার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করেন।
এর আগে সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন