ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

মেধাবী, পরিশ্রমী ও দক্ষ তরুণ উদ্যোক্তা তরিকুল ইসলাম ইমন।

মনোহরদী থেকে সাইবার দুনিয়ায় সফলতার গল্প তরুণ উদ্যোক্তা ইমনের

অনলাইন জগতে সাইবার নিরাপত্তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এক মেধাবী, পরিশ্রমী ও দক্ষ তরুণ উদ্যোক্তা তরিকুল ইসলাম ইমন। বর্তমানে তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একজন পরিচিত তরুণ আইটি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তিনি একজন ফ্রিলান্সার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। এছাড়াও ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা তিনি অত্যন্ত দক্ষতা ও যত্নের সঙ্গে প্রদান করে থাকেন।

২০২১ সাল থেকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ শুরু করেন তরিকুল ইসলাম ইমন। অনলাইনে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সাইবার সমস্যার সমাধানে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজের স্বচ্ছতা ও বিশ্বস্ততার প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষ করে ফেসবুকে—সেবা গ্রহণকারীদের দেওয়া অসংখ্য ইতিবাচক রিভিউ ও অভিজ্ঞতা থেকে। যারা তার কাছ থেকে সাইবার নিরাপত্তা সংক্রান্ত সহায়তা পেয়েছেন, তারাই তার কাজের দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ।

তরিকুল ইসলাম ইমনের জন্ম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাঁচিকা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। শিক্ষাজীবনে তিনি ২০২১ সালে “ঠেকের কান্দা ডি.এস.কে উচ্চ বিদ্যালয়” থেকে এসএসসি এবং ২০২৩ সালে মনোহরদী সরকারি কলেজ থেকে এইচএসসি (ইন্টারমিডিয়েট) সম্পন্ন করেন।

ছোটবেলা থেকেই ইন্টারনেট ও প্রযুক্তি নিয়ে তার ছিল প্রবল আগ্রহ। এসএসসি পাস করার পর সেই আগ্রহকে বাস্তব রূপ দিতে শুরু করেন তিনি। ধারাবাহিক পরিশ্রম, আত্মবিশ্বাস ও শেখার মানসিকতার মাধ্যমে আজ তিনি সাইবার নিরাপত্তা খাতে ধাপে ধাপে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি “Professional Cyber Boy’s” নামে একটি পরিচিত অনলাইন সাইবার প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাইবার নিরাপত্তা, সোশ্যাল মিডিয়া সুরক্ষা এবং ডিজিটাল সচেতনতা নিয়ে কাজ করছেন তিনি ও তার টিম।

এ বিষয়ে ইমন বলেন, “আমি চাই সাইবার নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়া সংক্রান্ত জ্ঞান সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে, যেন তারা নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে। বাংলাদেশের অনেক মানুষ এখনো ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন নন, ফলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে আমি ও আমার টিম সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

কথায় আছে—পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না। ছোটবেলার প্রযুক্তি নিয়ে আগ্রহকেই শক্তিতে পরিণত করে আজ তরিকুল ইসলাম ইমন মানুষের সেবা করে যাচ্ছেন। তার এই পথচলা দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সচেতন মহল। অনলাইনে সময় নষ্ট না করে সঠিক পথে প্রযুক্তিকে কাজে লাগালে দেশ ও জাতির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে—এমনটাই প্রত্যাশা সবার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মনোহরদী থেকে সাইবার দুনিয়ায় সফলতার গল্প তরুণ উদ্যোক্তা ইমনের

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল