ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ৩০ নভেম্বর ২০২৫

জিয়ানগরের পাড়েরহাট বাজারে উচ্ছেদ হলো সড়ক দখল করে রাখা অবৈধ চৌকি-টুল

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

সামান্য সাড়া, তবু সংকট কাটেনি—সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ যাত্রা নিয়ে ভাবনা

সামান্য সাড়া, তবু সংকট কাটেনি—সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ যাত্রা নিয়ে ভাবনা ---সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তিন দিন ধরে কোনো কথা না বলার পর গতকাল শনিবার সকালে তিনি স্বল্প সময়ের জন্য কথা বলেছেন পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে—পরিবারঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থায় সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক ঝুঁকি এখনো অত্যন্ত গুরুতর। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিসে রাখতে হচ্ছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সচেতন থাকলেও গত কয়েক দিন তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না বলে চিকিৎসকেরা জানান। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জনস হপকিনস হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানযাত্রার ধকল তিনি সহ্য করতে পারবেন কি না—এটাই এখন বড় বিবেচনার বিষয়। তার শারীরিক সক্ষমতার ওপরই নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত। পরিবারের ঘনিষ্ঠজনেরা জানান, খালেদা জিয়ার সামান্য কথোপকথনকে চিকিৎসকেরা ইতিবাচক বলে মনে করছেন। তবে যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এ আশঙ্কাও তারা উড়িয়ে দিচ্ছেন না। ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বহু রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অসুস্থতার খবরে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে, ব্যানার নিয়ে অনেকেই দোয়া মাহফিলও করেন—এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের অনুরোধ করে বলেছেন, হাসপাতালে ভিড় না করতে, কারণ এতে চিকিৎসায় ব্যাঘাত ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও বিব্রত হচ্ছেন।   পরিবারের পক্ষ থেকে তারেক রহমান সবাইকে দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সামান্য সাড়া, তবু সংকট কাটেনি—সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ যাত্রা নিয়ে ভাবনা

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image
সামান্য সাড়া, তবু সংকট কাটেনি—সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ যাত্রা নিয়ে ভাবনা ---সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তিন দিন ধরে কোনো কথা না বলার পর গতকাল শনিবার সকালে তিনি স্বল্প সময়ের জন্য কথা বলেছেন পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে—পরিবারঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থায় সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও সামগ্রিক ঝুঁকি এখনো অত্যন্ত গুরুতর। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিসে রাখতে হচ্ছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সচেতন থাকলেও গত কয়েক দিন তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না বলে চিকিৎসকেরা জানান। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জনস হপকিনস হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানযাত্রার ধকল তিনি সহ্য করতে পারবেন কি না—এটাই এখন বড় বিবেচনার বিষয়। তার শারীরিক সক্ষমতার ওপরই নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত। পরিবারের ঘনিষ্ঠজনেরা জানান, খালেদা জিয়ার সামান্য কথোপকথনকে চিকিৎসকেরা ইতিবাচক বলে মনে করছেন। তবে যে কোনো সময় পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এ আশঙ্কাও তারা উড়িয়ে দিচ্ছেন না। ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বহু রোগে ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অসুস্থতার খবরে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে, ব্যানার নিয়ে অনেকেই দোয়া মাহফিলও করেন—এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের অনুরোধ করে বলেছেন, হাসপাতালে ভিড় না করতে, কারণ এতে চিকিৎসায় ব্যাঘাত ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও বিব্রত হচ্ছেন।   পরিবারের পক্ষ থেকে তারেক রহমান সবাইকে দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল